‘ন্যাশনাল পার্লামেন্ট’ শব্দটি ভুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৬:৩৫আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:৩৫

আমাদের প্র্যাতহিক জীবনে ‘ন্যাশনাল পার্লামেন্ট’ শব্দটি আমরা অহরহ বলে থাকি বা লিখে থাকি। কিন্তু এটি সম্পূর্ণ ভুল এবং আইনসম্মত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।

বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর উপস্থিতিতে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন শারমিন চৌধুরী এবং তার পরিচয় হিসেবে ব্যানারে লেখা ছিল— ‘স্পিকার, ন্যাশনাল পার্লামেন্ট’।

স্পিকারকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, ন্যাশনাল পার্লামেন্ট হতেই পারে না। এটি ভুল। সংবিধান অনুযায়ী, বলা আছে ‘হাউজ অব দি নেশন’।

তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে— ‘জাতীয় সংসদ’ এবং ইংলিশে বলা আছে ’হাউজ অব দি নেশন’।

অধ্যাপক মিজান বলেন, ‘যখন কেউ কথা বলছে তখন হয়তো বলতে পারে, কিন্তু লেখার সময়ে ন্যাশনাল পার্লামেন্ট লেখা ভুল। সাধারণভাবে আলোচনার সময়ে বলা যায়, কিন্তু আইনগতভাবে ন্যাশনাল পার্লামেন্ট শব্দটি ভুল।’

অনুষ্ঠান শেষে স্পিকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে— হাউজ অব দি নেশন।’

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম