বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণে ১০০ গাড়ি দিলো পরিবহন পুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৭:৫০আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:০১

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সরকারি পরিবহন পুলের ১০০টি গাড়ি হস্তান্তর করেছে সরকারি যানবাহন অধিদফতর।

বুধবার (২৩ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দফতরের পরিবহন কমিশনার মো. আবদুস সাত্তার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাতে গাড়ির প্রতীকী চাবি হস্তান্তর করেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

ইমরান আহমদ বলেন, আমরা সবসময় ভাবি যে—দক্ষ শ্রমিক কিভাবে পাঠাবো। আজকে যে হস্তান্তর প্রক্রিয়া হলো সেখানে কিন্তু আমরা একটা সহযোগিতা দেখছি। পরিবহন পুল কিন্তু এই গাড়িগুলো টেন্ডারে বিক্রি করে কয়েক কোটি টাকা আয় করতে পারতো। কিন্তু ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে—গাড়িগুলো ডিস্পোজ করা থেকে বেশি জরুরি হলো কাজে লাগানো।

তিনি আরও বলেন, এখানে দেশের সম্পদ আরও কাজে লেগে গেছে। হস্তান্তর করা কয়েকটি গাড়ি

অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, পোল্যান্ড থেকে ড্রাইভারের চাহিদা আসছে। দেশের ভেতরেও অনেক ড্রাইভারের প্রশিক্ষণের প্রয়োজন আছে। দক্ষতা ইম্প্রুভ করতে গেলেই সেটার একটা মূল্য আছে। যেকোনও মানুষকে দক্ষ করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। আজকে আমরা যে ১০০টি গাড়ি পেয়েছি তার ফলাফল আগামী এক বছরের মধ্যে দেখা যাবে। আমার জানা মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ড্রাইভার খুঁজছে। তবে সেটা লং ট্রাকের। আমাদের পরিকল্পনা আছে—আমরা লং ট্রাকেরও ব্যবস্থা করবো।

/এসও/এমএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম