সিসিএস ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৬:০৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:২১

কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম। ২০০৯ সাল থেকে ভোক্তা অধিকার রক্ষায় বিভিন্নভাবে অবদান রাখায় মোট ১০ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করা  হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ভোক্তা অধিকার সম্মেলন ২০২২’ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—অনলাইন মিডিয়ায় বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম, ঢাকা পোস্টের শফিকুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোরের আতিকুর রহমান ফয়সাল, প্রিন্ট মিডিয়ায় দ্য ডেইলি স্টারের মওদুদ আহমেদ সুজন, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান, কালের কণ্ঠের সজীব আহমেদ, ইলেকট্রনিক মিডিয়ায় সময় টিভির জুবায়ের ফয়সাল, একাত্তর টিভির সাজিদ সরকার, মাছরাঙা টিভির ওবায়দুল কবির, দেশটিভির ফখরুল ইসলাম।

এছাড়া ভোক্তা স্বার্থ রক্ষায় অসামান্য অবদানের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে পুরস্কার প্রদান করা হয়।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম