যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান স্পিকারের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০২২, ২২:২৬আপডেট : ২৪ মার্চ ২০২২, ২২:২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ সদস্য ও আইসিডিডিআরবি-র যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব। তিনি বলেন, ‘যক্ষ্মা প্রতিরোধে কোন কোন প্রতিষ্ঠান সেবা দিচ্ছে, সে বিষয়ে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রচারণা বাড়াতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা ও প্রয়োজনীয় নির্দেশনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যক্ষ্মার প্রভাব অনেকাংশে লাঘব হবে।’

বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউএসএআইডি ও  আইসিডিডিআরবি-র যৌথ উদ্যোগে সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে ‘ওয়ার্ল্ড টিবি ডে, ইনভেস্ট টু অ্যান্ড টিবি, সেইভ লাইভস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। অনেক দুরারোগ্য ব্যাধি সরকার সফলতার  সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’ সবার সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে যক্ষ্মাও প্রতিরোধ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বর্তমানে মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু রোধ, বাল্যবিবাহ রোধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ইত্যাদি বিষয়ে সংসদ সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন। তামাকের ব্যবহার প্রতিরোধে ইতোমধ্যে সংসদ সদস্যরা কাজ করছেন। তারা ভবিষ্যতে যক্ষ্মা নিরোধেও ব্যাপকভাবে কাজ করবেন।’

আইসিডিডিআরবি-র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ইউএস দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন  হেলেন লাফাভে, ডা. আ ফ ম রুহুল হক এমপি ও ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরমা দত্ত এমপি এবং মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিনিয়র টিবি মিটিগেশন অ্যান্ড কো-অর্ডিনেশন অ্যাডভাইজর ডা. আজহারুল ইসলাম খান সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, রওশন আরা মান্নান এমপি, অপরাজিতা হক এমপি, রুমানা আলী এমপি, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, পারভীন হক সিকদার এমপি, শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, জিন্নাতুল বাকিয়া এমপিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম