কুর্মিটোলায় স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১৪:২৪আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪:২৪

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৯ম সিকদার গ্রুপ ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’ আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

তিনদিন ব্যাপী এই টুর্নামেন্ট শুরু হয়েছে গত ২৩ মার্চ, আজ সমাপনী দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় সাড়ে ৬শ‌‌' গলফার অংশ নিয়েছেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও লজিস্টিক এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, আরঅ্যান্ডআর এভিয়েশন এবং আরঅ্যান্ডআর হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের রিক হক সিকদার এবং ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার, আরএন্ডআর এভিয়েশন লিমিটেডের পরিচালক এবং সিওও সৈয়দ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.); ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান (অব.) এবং আরঅ্যান্ডআর এভিয়েশন ও আরঅ্যান্ডআর হোল্ডিংস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম