রাজধানীর লালবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সিরাজ হাওলাদার (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকাল সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের শ্বশুর ইকবাল হোসেন জানান, লালবাগের বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের ৪ তলায় পিলারের সাইড খোলার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সিরাজ।
পরে উদ্ধার করে বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত সিরাজ ভোলা জেলার লালমোহন উপজেলার চরপাতা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর বড় গ্রাম এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। সিরাজ এক ছেলের জনক।









