শিবিরকর্মী সন্দেহে জবির ১২ শিক্ষার্থী গ্রেফতার, তিন দিনের রিমান্ড

জবি প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ০১:৪০আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:৪২

পুরান ঢাকার ধূপখোলায় মেস বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোতোয়ালী জোন পুলিশ। গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৪টা নাগাদ রাজধানীর গেন্ডারিয়া থানার অন্তর্গত ধূপখোলার ১৬বি/১ দীননাথ সেন রোডের একটি বাড়ি থেকে গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। আটক শিক্ষার্থীদের কাছ থেকে শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, নিষিদ্ধ বই, মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার শিক্ষার্থীরা হলেন—জবি’র সংগীত ১৩ ব্যাচের আল-মামুন রিপন, ব্যবস্থাপনা ১৩ ব্যাচের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান ১৩ ব্যাচের তৌহিদুর রহমান, লোক প্রশাসন ১৪ ব্যাচের মো. মেহেদী হাসান (মাহদী), ইতিহাস ১৪ ব্যাচের ইসরাফিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান ১৪ ব্যাচের ইব্রাহিম আলী,  রাষ্ট্রবিজ্ঞান ১৫ ব্যাচের মেহেদী হাসান ও ওবাইদুল ইসলাম, মনোবিজ্ঞান ১৫ ব্যাচের আবদুর রহমান (অলি), হিসাববিজ্ঞান ১৬ ব্যাচের রওসন উল ফেরদৌস, বাংলা ১৬ ব্যাচের শ্রাবণ ইসলাম রাহাত, রাষ্ট্রবিজ্ঞান ১৬ ব্যাচের তৌহিদুর রহমান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'তাদের আটক করে আদালতে চালান করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে গ্রেফতারকৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম পেয়েছি।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, 'বিষয়টি আমরা অবগত আছি। আমরা বলেছি—কেউ নির্দোষ হলে যেন হয়রানির শিকার করা না হয়।'

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম