আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করেছে: পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১০:২৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০:২৮

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম যে সুযোগ তৈরি করেছে, আমি আশা করি উভয় দেশ এ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে। 

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তাসখন্দে উজবেকিস্তানের আইসিটি মন্ত্রী শেরজডি ইকো তো মোভিচ শেতমাতভ, দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এবং দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

এর আগে তাসখন্দে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামে অংশ নেন তিনি। তার সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামও ফোরামে অংশ নিয়েছেন।

পাটমন্ত্রী বলেন, স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মন্ত্রী উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাসহ দেশটিতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস বর্ণনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তাঁর অসমাপ্ত কাজটি তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও উজবেকিস্তানে বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগে পরিমাণ বৃদ্ধি করার সুযোগ রয়েছে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম