চাকরি হারানোর শঙ্কায় মৎস্য অধিদফতরের ৫১২ কর্মচারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ২০:৪৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:৪৮

চাকরি রক্ষায় মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মাচারী রাজধানীতে মানববন্ধন করেছেন। রবিবার (২৭ মার্চ) সকালে মৎস ভবনের সামনে চাকরি রাজস্বকরণের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মৎস্য অধিদফতরের মহাপরিচালকের হাতে স্মারকলিপি তুলে দেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা।

সারাদেশ থেকে আসা কর্মীরা বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন। ৫০০ জন ক্ষেত্রসহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছে। প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হবে। বেকার হবে দক্ষ জনবল।

(ছবি: সাজ্জাদ হোসেন)

সংগঠনের সভাপতি  মো. সাইদুর রহমান রহমান সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেখে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ সুমন হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাহিদা আরবি, ঢাকা বিভাগীয় সভাপতি রাকিবুজ্জামান ও খুলনা বিভাগী প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।

সাইদুর রহমান বলেন, ইতোমধ্যে ৫১২টি পদ অন্তর্ভুক্ত করে রাজস্বখাতে স্থানান্তরের জন্য মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না। দীর্ঘ ৭ বছর চাকরির পর এখন চাকুরিচ্যুত হলে মাঝ বয়সে নতুন করে চাকরিতে প্রবেশের সুযোগ থাকবে না। চাকরি স্থায়ীভাবে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আগামী মাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম