রোহিঙ্গা সংকট হারিয়ে যায়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৯ মার্চ ২০২২, ২০:২২আপডেট : ২৯ মার্চ ২০২২, ২০:২২

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ঝামেলার মাঝেও রোহিঙ্গা সংকট হারিয়ে যায়নি বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

মঙ্গলবার (২৯ মার্চ) জয়েন্ট রেসপন্স প্ল্যানে ৮৮ কোটি ডলার অর্থ সংগ্রহে জাতিসংঘের আহ্বান এবং একইদিনের যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ ডলার তহবিল দেওয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে মো. শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছর ৯৪ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে ৭২ শতাংশ অর্থ পাওয়া গেছে, যা একটি ভালো দিক। এটি খুব স্বাভাবিক যা বাজেট ধরা হয়, সেটির পূর্ণ অংশ কখনোই পাওয়া যায় না।’

আগের বছরের থেকে এবছর বাজেট কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘স্থায়ী সম্পদ যেমন পাকা কাঠামো বা গাড়ি বা অন্যকিছু প্রতিবছর লাগে না। এর ফলে প্রথমদিকে বেশি খরচ হয়। অপরদিকে মনে হচ্ছে, জাতিসংঘ তাদের আন্তর্জাতিক কর্মকর্তাদের সংখ্যা কমিয়ে আনছে।’

ভাসানচরের বিষয়ে তিনি বলেন, ‘আমার সময় থেকেই ভাসানচরের বিষয়টি জয়েন্ট রেসপন্স প্ল্যানে উল্লেখ ছিল। এবার ভালো খবর যে, ভাসান চরের জন্য ১০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।’

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অধিকারের বিষয়টি বাংলাদেশ সবসময় বিরোধিতা করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কর্মকাণ্ডের জন্য ২০২২ সালে  ৮৮ কোটি ডলার সহায়তা চাওয়া হয়েছে। মঙ্গলবার চলতি বছরের  জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)  কক্সবাজার ও ভাসান চরে অবস্থিত প্রায় ৯ লাখ ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশে-পাশে থাকা প্রায় ৫ লাখ ৪০ হাজার  বাংলাদেশি মিলিয়ে মোট প্রায় ১৪ লাখ মানুষের সহায়তার জন্য এই অর্থ চাওয়া হয়

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম