‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ২১:০১আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬:০২

মহান মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ শিরোনামে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও গবেষকের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘জয় বাংলা’র মোড়ক উন্মোচন হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, সম্পাদক জুলফিকার রাসেল, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশু। এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। 

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের হাতে ‘জয় বাংলা’ গ্রন্থ তুলে দিচ্ছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল

বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা অর্জনের ৫০ বছর। বাংলা ট্রিবিউন এই মাইলফলকের সঙ্গী হতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের সাক্ষাৎকার প্রকাশ করার উদ্যোগ নেয়। মুক্তিযুদ্ধ নিয়ে যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কয়েকজনের সাক্ষাৎকারও তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর পৃষ্ঠপোষকতায় এটি প্রকাশিত হয়েছে।

‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ হয়েছে বলেই আমাদের অস্তিত্ব বিরাজ করে। কিন্তু এখনও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কথা বলা হয়।

রাশেদ খান মেনন বলেন, আমি মুক্তিযুদ্ধে ছিলাম সংগঠকের ভূমিকায়। আমি দেখেছি কী উদ্যমতায় তারা যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ আমাদের নতুন জীবন দিয়েছে।

অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমরা মুক্তিযুদ্ধ করার সুযোগ পাইনি। জাতির পিতার নেতৃত্বে যারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের দায়িত্ব হচ্ছে ইতিহাসকে জানা এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। এই বোধ থেকেই বাংলাদেশের ৫০ বছরে এই সংকলন নিয়ে আয়োজন করা। এটি আমদের ক্ষুদ্র প্রচেষ্টা। শত শত মানুষ যদি এভাবে চেষ্টা করি তাহলে পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।

‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আয়োজন প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেন, আমরা গ্রন্থটির নাম দিয়েছি ‘জয় বাংলা’। এটি আমজনতার স্লোগান। মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধী ও রাজাকার ছাড়া সারা দেশের মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। বহু মানুষকে শুধু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য হত্যা করেছে পাকিস্তানি সেনারা। স্লোগানটির ভেতরে রয়েছে বাঙালির মূল চেতনা ও শক্তি। বাংলাদেশ সরকার ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে আপামর জনতার আপন করে দিয়েছে। ‘জয় বাংলা’ গ্রন্থের প্রচ্ছদ শিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। এই গ্রন্থের প্রচ্ছদ এঁকে দেওয়ার অনুরোধ জানালে তিনি সানন্দে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ।

‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলফিকার রাসেল আরও বলেন, দেশের অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে ৫০ জনকে বেছে নেওয়া সত্যিই অনেক কঠিন কাজ। তারপরও আক্ষেপ থেকে যায়– কত অসংখ্য অজানা বীর মুক্তিযোদ্ধার গল্প আমরা জানি না। নিশ্চয়ই বাংলা ট্রিবিউন ভবিষ্যতে সেসব অজানা গল্প তুলে আনার আপ্রাণ চেষ্টা করবে।

‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউনের এই উদ্যোগে সহায়তা করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ’। তারা ‘জয় বাংলা’ গ্রন্থটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশু বলেন, বাংলা ট্রিবিউনের আয়োজনের প্রস্তাব যখন আমার কাছে আসে আমি ইমোশনাল হয়ে পড়ি। বইটির প্রতিটি পাতা উল্টে মুক্তিযুদ্ধ

বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সিমনের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ

দেখতে পেয়েছি। মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীন দেশ দিয়েছে। আমরা জাতীয় সংগীত, জাতীয় পতাকা পেয়েছি।

‘জয় বাংলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘জয় বাংলা’ গ্রন্থে যেসব বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে সংগঠকের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে তারা হলেন—আ. ক. ম. মোজাম্মেল হক, আনোয়ার হোসেন খান, আফসান চৌধুরী, আবুল বারাক আলভী, ডা. আমজাদ হোসেন, এ এইচ মাহমুদ আলী, এ কে এম আতিকুর রহমান, এম আনোয়ার হোসেন, এম এ হাসান, কাজী সাজ্জাদ আলী জহির, কাজী সালাউদ্দীন, কামরুল হাসান খান, খালেকুজ্জামান, গোলাম আরিফ টিপু, গোলাম দস্তগীর গাজী, জাকারিয়া পিন্টু, জেড আই খান পান্না, নাসিমুন আরা মিনু, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, পঙ্কজ ভট্টাচার্য, মফিদুল হক, মহিউদ্দিন আহমদ, মামুনুর রশীদ, মাহবুব উদ্দিন আহমেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, মুনতাসির মামুন, মোজাম্মেল হক, মোস্তাফা জব্বার, মো. ওবায়দুল্লাহ, রওনক জাহান, রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম, রাইসুল ইসলাম আসাদ, রাশেদ খান মেনন, রোকেয়া কবীর, লুবনা মরিয়ম, শামসুদ্দিন মানিক, শাহজাহান সরদার, শাহরিয়ার কবির, শাহাবুদ্দিন আহমেদ, শাহীন সামাদ, সফিকউল্লাহ, সুজেয় শ্যাম, সুলতান মাহমুদ, সুলতানা কামাল, সেলিনা হোসেন, সৈয়দ হাসান ইমাম, হারুন উর রশীদ, হারুনুর রশীদ ও হারুন হাবিব।

ছবি: সাজ্জাদ হোসেন ও নাসিরুল ইসলাম

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম