রাজধানীর পোস্তগোলা থেকে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ ধলু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ১৬:১০আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬:১০

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকা থেকে ফয়সাল আহমেদ ধলু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব জানায়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাতে রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা নিউ ঢাকা কটন মিলস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রটির কোনও লাইসেন্স বা বৈধতা দেখাতে পারেনি গ্রেফতার ধলু। অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করেছে তারও কোনও সদুত্তর দিতে পারেনি। ধলু শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানায় র‍্যাব।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের