লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দুই-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) এক এসএমসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
উল্লেখ্য, সাংবাদিক জাহিদ লিবিয়ায় বিনা অনুমতিতে ছবি তোলার দায়ে সেখানকার আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছিল।
লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।









