ডিএসসিসি’র ময়লাবাহী গাড়ি চাপায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ০২:২০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০২:২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নাসরিন আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার স্বামী শিপন।

শুক্রবার (১ এপ্রিল) রাতে রাজধানীর খিলগাঁও এলাকার তিলপাপাড়ায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করানোর জন্য এবং কোনও মামলা করবেন না বলে আমাদেরকে অবহিত করা হয়। নিহত নাসরিন আক্তারের বাবা ভাই ও স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা থানায় এসেছিলেন।

তিনি বলেন, আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু বাদী পক্ষের অনীহার কারণে তা সম্ভব হয়নি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশের ডিউটি অফিসার সোনিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, যতটুকু খবর পেয়েছি—রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া ১৩ নম্বর রোডের লাকি ফার্মেসির সামনে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে চাপা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি। এ সময় মোটরসাইকেল আরোহী গৃহবধূ নাসরিন আক্তার নিহত হয়। মোটরসাইকেলের চালক নাসরিন আক্তারের স্বামী শিপন কিছুটা আহত হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম