‘সারাবিশ্বে রমজানে দাম কমে, বাংলাদেশে বাড়ে কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৭:২৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:২৭

সারা মুসলিম বিশ্বে  রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে দ্রব্যমূল্য কমানো হয়। দুঃখজনকভাবে বাংলাদেশে পবিত্র রমযান মাসে অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে একটি অসাধু ব্যবসায়ীক ও রাজনৈতিক সিন্ডিকেট কাজ করে । দ্রব্যমূল্য বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটের মূল উৎপাটন করে কঠোর শাস্তির আওতায় আনাতে হবে। শনিবার (২ মার্চ)  জাতীয় প্রেস ক্লাবের সামনে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে জাতীয় সংহতি মঞ্চ ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহবান জানানো হয়।

জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক বলেন, রমজান একটি পবিত্র মাস। এই মাস মানুষকে অন্যায় ও অপরাধ মুক্ত করে। একটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনাভ্যাসে নিয়ে আসে। ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমে।  যা নিরাপদ ও সভ্য সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠায় অন্যতম সহায়ক।

মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে  মানববন্ধনে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমান, চাষী মামুন, মাওলানা মুমিনুল ইসলাম, তালুকদার মকবুল হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম