যুক্তরাজ্যের আরএইচএস প্রতিযোগিতায় প্রথম স্থানে বাংলাদেশি চিত্রগ্রাহকের ছবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ১২:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২:০৫

যুক্তরাজ্যের ‘রয়েল হর্টিকালচার সোসাইটি’ আয়োজিত ‘আরএইচএস ফটোগ্রাফিক কম্পিটিশনে’ বাংলাদেশি ফটোগ্রাফার আসকার ইবনে ফিরোজের তোলা একটি ছবি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে।

প্রায় এক বছর আগে ২০২১ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া ফটোগ্রাফি প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের শেষ তারিখ ছিল ১ ফেব্রুয়ারি ২০২২। গত ১ এপ্রিল সংস্থাটির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়।

বাগানের ছোটবড় বিভিন্ন গাছপালা থেকে শুরু করে সেখানে থাকা বন্যপ্রাণির ছবি নিয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্কদের জন্য সাতটি ক্যাটাগরি এবং অনূর্ধ্ব ১৮ এবং অনূর্ধ্ব ১১ আরও দুটি ক্যাটাগরি ছিল। এর মধ্যে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসকার ইবনে ফিরোজের তোলা একটি বাদুড়ের ছবি।

ফিরোজ জানান, ২০২১ এর আগস্ট মাসের শেষদিন ঢাকার রমনা পার্কের লেক থেকে ছবিটি তোলেন তিনি। ছবিতে দেখা যায় একটি বাদুড় লেকের পানিতে ঝাপ দিয়ে গোসল এবং পানি পান করা শেষে যখন উপরে উঠছিল, তখন উড়ন্ত অবস্থায় ছবিটি তোলা হয়।

প্রতিযোগিতার ক্রিয়েটিভ ক্যাটাগরি'র প্রথম স্থান অধিকারী হিসেবে আসকার ইবনে ফিরোজ একটি সার্টিফিকেট, রয়েল হর্টিকালচার সোসাইটি'র উপহারসূচক সদস্যপদ এবং নগদ ৫০০ পাউন্ড পাবেন। 

যুক্তরাজ্যের আরএইচএস প্রতিযোগিতায় প্রথম স্থানে বাংলাদেশি চিত্রগ্রাহকের ছবি

একমাত্র বাংলাদেশি হিসেবে আরএইচএস ফটো কম্পিটিশনের ৫ম পর্বে পুরস্কার পাওয়ার পর আসকার ইবনে ফিরোজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, 'এধরনের একটি সম্মানজনক পুরস্কার অবশ্যই আমার ফটোগ্রাফি'র প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিবে। বাংলাদেশ থেকে ফটোগ্রাফির অন্যান্য অঙ্গনে অনেক আন্তর্জাতিক সাফল্য আসলেও ওয়াইল্ডলাইফ ক্যাটাগরিতে তেমন কিছু আসছে না। তরুণদের সঙ্গে নিয়ে এ বিষয়ে কাজ করবার আগ্রহ আছে। তবে একটা বিষয় সবাইকেই মানতে হবে প্রকৃতির সঙ্গে আলাদা ভালোবাসা না থাকলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে অনেক ভালো কিছু অর্জন করা কঠিন। ছবি তুলতে গিয়ে আমরা যেন প্রকৃতির কোনোধরনের ক্ষতি করে না বসি সে বিষয়ে খেয়াল রাখতে হবে।'

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
বৈশ্বিক স্ট্রিট ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী
সরস্বতী পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা (ফটোস্টোরি)
ঢাকায় বাড়ছে শীত, দুর্ভোগে নগরবাসী 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম