পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার মানেই যেন চকবাজারের লোভনীয় খাবারের আয়োজন। এই বাজারের ইফতারের বাহারি নাম আর লোভনীয় স্বাদের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। তাই রমজানের প্রথম থেকেই জমজমাট থাকে এখানকার ইফতারি আয়োজন। মূলত শাহি মসজিদকে কেন্দ্র করে বসে ইফতারির দোকানগুলো। আজ রবিবার (৩ এপ্রিল) পহেলা রমজানে চকবাজার ঘুরে ছবিগুলো তুলেছেন আমাদের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন









