দাম বেড়েছে ইফতার সামগ্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ১৮:১১আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৮:১১

পবিত্র রমজান মাসের প্রথম দিনে ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা। তবে তা স্বাভাবিক বলছেন বিক্রেতারা। তাদের মতে- ক্রেতা কমও নেই কিংবা বেশিও নেই। বিক্রেতাদের দাবি, বাজার দাম বেশি। তবে তাদের দাবি- দাম অল্প বাড়ানো হয়েছে। যদিও ক্রেতারা বলছেন– দাম একটু বেশি।

রবিবার (৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোড সংলগ্ন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট ঘুরে দেখা যায় ইফতার কিনতে আসা ক্রেতাদের ভিড়। নানা আইটেম থেকে বেছে বেছে কিনছেন ইফতার। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ইফতারের দাম গতবারের থেকে একটু বেশি। বিশেষ করে ভাজাপোড়া এবং মাংস জাতীয় আইটেমের দাম কিছুটা বেশি।

দাম বেড়েছে ইফতার সামগ্রীর

দাম কিছুটা বেশি হওয়ার কথা স্বীকার করলেন স্টার কাবাবের কর্মকর্তারা। তারা বলেন, কিছুটা দাম বেড়েছে। বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য করে এই দাম ২-৪ টাকা বাড়ানো হয়েছে।

তাদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, প্যাকেজ ইফতার আইটেমের দামও বেড়েছে। ২০১৮ সাল থেকে যে ইফতারের প্যাকেজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে তার দাম এখন ২৪০ টাকা।

দাম বেড়েছে ইফতার সামগ্রীর

স্টার কাবাবে হালিম নিতে আসা বেসরকারি চাকরিজীবী ইসমাইল বলেন, হালিমের দাম একটু বেশি মনে হচ্ছে। অন্তত এক বাটিতে ৫০-৬০ টাকা বেশি মনে হচ্ছে।

ইফতার সামগ্রী কিনতে আসা অপর গৃহিণী সালমা জানান, আগের থেকে ইফতার সামগ্রীর দাম কিছুটা বেশি। বাজারে জিনিসের যেরকম দাম, দাম তো বাড়বেই।

দাম বেড়েছে ইফতার সামগ্রীর

স্টার কাবাব ছাড়াও অন্যান্য ইফতার সামগ্রীর দোকান ঘুরে একই চিত্র পাওয়া যায়। বিক্রেতারা জানান, তেলের দাম আর মাংসের দামের সঙ্গে সমন্বয় করে এই দাম নির্ধারণ করা হয়েছে। বাজার পরিস্থিতির কারণে আগের দামে আর বিক্রি করা যাচ্ছে না। প্রতিটি কাবাব আইটেমে দাম বেড়েছে অন্তত ১৫-২০ টাকা। আলুর চপ, বেগুনি, পেয়াজু, ছোলা এগুলো  ২-৫ টাকা পর্যন্ত বেড়েছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম