মার্চে কোন যানবাহনে কত দুর্ঘটনা, মারা গেছেন কতজন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৭:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:২৪

গেলো মার্চে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে মোটরসাইকেলে। সব ধরনের দুর্ঘটনায় মারা গেছেন ৫৮৯ জন। আহত হয়েছেন ৬৪৭ জন।

নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৯৬ জন আছে শিশু।

এই সময় পাঁচটি নৌ-দুর্ঘটনায় মারা গেছেন ১৯ জন। ১১টি রেলপথ দুর্ঘটনায় মারা গেছেন ১৭ জন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

মার্চে কোন যানবাহনে কত দুর্ঘটনা, মারা গেছেন কতজন?

প্রতিবেদনে দেখা গেছে, গত মাসেই ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২২১ জন। যা মোট নিহতের প্রায় সাড়ে ৩৭ শতাংশ। আবার মোট দুর্ঘটনার মধ্যেও মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ৪২ শতাংশ। আবার সড়ক দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের সাড়ে ২৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২২১ জন, বাসযাত্রী ৩৯ জন, ভারী যান (ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি) চালক ও সহকারী ৩৪ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ১৭ জন, থ্রি-হুইলার আরোহী ৮১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-টমটম) ২৪ জন এবং প্যাডেল চালিত গাড়ির আরোহী ১১ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৭টি জাতীয় মহাসড়কে, ১৭৯টি আঞ্চলিক সড়কে, ৬৮টি গ্রামীণ, ৩৯টি শহরে ও অন্যান্য স্থানে ৫টি সংঘটিত হয়েছে।

/এসএস/এফএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম