নির্ধারিত সময়ে হচ্ছে না কুমিল্লা সিটি নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৫:১৬আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:১৬

নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন করতে পারছে না কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। মঙ্গলবার (৫ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব বলেন, চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন করা হবে ২০ জুনের মধ্যে। তিনি জানান, ইভিএমে ভোট করতে প্রস্তুতির জন্য তাদের বাড়তি সময় লাগবে।

তিনি বলেন, সীমানা সংক্রান্ত কোনও জটিলতা আছে কিনা, সেটি জানার জন্য গত ৭ মার্চ আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেই। এরপর ৩০ মার্চ আমার এই বিষয়ে আবারও চিঠি দিলে ৪ এপ্রিল মন্ত্রণালয় জানায় যে, এই সিটিতে নির্বাচন আয়োজনে কোনও বাধা নেই। যেহেতু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে, তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয়ে আছে। সেই জন্য এটি ১৬ মের মধ্যে করা যাচ্ছে না। এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানে দায়িত্ব পালন মেয়র নাকি প্রশাসক বসবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে।’

ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, সিটি করপোরেশন আইনের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভোট না হলে সরকার প্রশাসক নিয়োগ করবেন।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পাশ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিন গুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এই সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম