টিপ নিয়ে হয়রানিকারীকে নারী-শিশু নির্যাতন দমন আইনে বিচারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৮:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২০:১৪

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ড. লতা সমাদ্দারকে টিপ নিয়ে নিপীড়নকারী পুলিশ সদস্যকে নারী-শিশু নির্যাতন দমন আইনে বিচার করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবিধানিকভাবেই প্রত্যেক নারী-পুরুষের নিজ আচার, পছন্দ অনুযায়ী পোশাক, সাজ-গোজ করার অধিকার রয়েছে। শুধু টিপ পরার কারণে একজন নারী শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা এবং শরীরের ওপর গাড়ি চালিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা বাংলাদেশের সাংবিধানিক আইনে স্পষ্ট বড় অপরাধ।

এসময় টিপ ঘটনায় জড়িত পুলিশ সদস্য নাজমুল তারেককে বিচারের আওতায় আনাসহ নারী-শিশু দমন আইনে বিচার জানান তারা।

বাংলাদেশ নারী মুক্তি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ যুব মৈত্রীর ভাইস প্রেসিডেন্ট তৌহিদুর রহমান, সহ সভাপতি আবদুল আহাদ মিনার, বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাহানা কামাল, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক চন্দনা দে প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম