বনানীতে মাইক্রোবাসে হঠাৎ আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১২:১১আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৩৮

রাজধানীর বনানী কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় গাড়িতে থাকা কোনও আরোহী আহত হননি, তারা নিরাপদে বের হয়ে এসেছেন।

বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ট্রাফিক পুলিশ সড়কের যান চলাচল বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে নিয়োজিত একটি পানির গাড়ি ঘটনাস্থলে এসে পানি দিয়ে আগুন নেভায়। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভারও ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করে। '

এই ঘটনায় কোনও হতাহতের খবর জানা যায়নি। গাড়িটি জ্যামে দাঁড়িয়ে ছিল, হঠাৎ আগুনের ঘটনা ঘটে। তখন গাড়িতে থাকা চালক ও আরোহীরা বের হয়ে যায়। 

ট্রাফিক পুলিশ মহাখালী থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। 

আগুন নেভানোর পর রেকার দিয়ে গাড়িটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বনানীতে মাইক্রোবাসে হঠাৎ আগুন

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম