তামাক নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর কাঠামো বাস্তবায়নের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৫:১৫আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫:১৫

দেশে তামাক নিয়ন্ত্রণে প্রস্তাবিত কর কাঠামো বাস্তবায়ন ও সুনির্দিষ্ট কর আরোপসহ চার দফা সুপারিশ জানিয়েছে তামাকবিরোধী সংগঠনসমূহ। সংগঠনগুলো হলো– বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি), বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও বাংলাদেশ ক্যানসার সোসাইটি।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা নিশ্চিতকরণে তামাকজাত দ্রব্যের কর বব্যবস্থাপনা: সম্ভাবনা ও করনীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলন থেকে এসব সুপারিশ করা হয়।

অন্যান্য সুপারিশগুলো হলো— নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ক্রেতাদের সিগারেট বিক্রিতে বাধ্য করা; তামাকজাত দ্রব্য থেকে আদায় করা রাজস্বের অতিরিক্ত অংশ দিয়ে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসার ব্যবস্থা করা এবং একটি পূর্ণাঙ্গ জাতীয় তামাক কর নীতি প্রণয়ন করা।

লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক এস এম আব্দুল্লাহ বলেন, ‘প্রতি বছর দেশের তামাক বিরোধী সংগঠনগুলোর পক্ষ থেকে তামাকজাত দ্রব্যের ওপর করারোপের সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়। এসব প্রস্তাবে প্রচলিত অ্যডভেলোরেম করারোপ পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট করারোপ পদ্ধতির প্রবর্তনসহ সব তামাকজাত দ্রব্যের ওপর মূল্য ও করের পরিমাণ প্রস্তাব করা হয়েছে।’

তামাকের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করা হলে সেই অর্থ দিয়ে দেশে বিনা মূল্যে হৃদরোগের চিকিৎসা করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘সরকার চাইলেই দেশের সব মানুষের হৃদরোগের চিকিৎসাব্যয় তামাক খাত থেকে কাঙ্ক্ষিত অতিরিক্ত রাজস্ব আয়ের খুব সামান্য অংশ দিয়েই মেটাতে পারে। এভাবে ক্যানসার, হাইপার টেনশন, ডায়াবেটিসসহ নানা জটিল রোগের চিকিৎসাব্যয় সরকার এই অতিরিক্ত রাজস্ব আয় দিয়েই মেটাতে পারে।’

তিনি  বলেন, ‘হৃদরোগের চিকিৎসার ব্যয়বহুল তিনটি সেবা হলো এনজিওগ্রাম, স্টেন্টিং (রিং পরানো) ও বাইপাস সার্জারি। বেশিরভাগ রোগী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে এসব চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই তিনটি হাসপাতালে ওই তিনটি সেবা নিতে মোট ব্যয় হয় ২৮৬.৬১ কোটি টাকা। যা তামাক খাত থেকে কাঙ্ক্ষিত অতিরিক্ত রাজস্ব আয়ের (৯ হাজার ২০০ কোটি টাকা) মাত্র ৩.১২ শতাংশ। এই রোগী সংখ্যাকে ৭০ শতাংশ ধরে নিলে দেশের সব হৃদরোগীর অনুরূপ চিকিৎসা নিতে ব্যয় হবে ৪০৯.৪৪ কোটি টাকা। যা ওই অতিরিক্ত রাজস্ব আয়ের ৪.৪৫ শতাংশ মাত্র।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন।

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক