সাবেক ভিসিকে অজ্ঞাত ব্যক্তির হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৯:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:৫৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-ইউল্যাবের সাবেক ভিসি এইচ এম জহিরুল হককে ধর্ম নিয়ে লেখালেখি করার জন্য অজ্ঞাত এক ব্যক্তি হুমকি দিয়েছেন। এ ঘটনায় এইচ এম জহিরুল হক ধানমন্ডি থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৮৬।

জিডিতে এইচ এম জহিরুল হক উল্লেখ করেন, প্রায় ১৫ দিন আগে অজ্ঞাত একটি নম্বর থেকে (০১৭২৪৭৪১৪৫৫) তার মোবাইলে একটি এসএমএস আসে। সেখানে বলা হয়েছে ‘তোকে ধর্ম নিয়ে কথা বলতে নিষেধ করেছি সাবধান।’ মোবাইলে এই বার্তা পাওয়ার পর এইচ এম জহিরুল হক আতঙ্কিত বোধ করছেন বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

জিডির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মাহাবুব হোসেন জানান, হুমকির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্তের কাজ চলছে।

জানা গেছে, এর আগেও এইচ এম জহিরুল হককে  অজ্ঞাত ব্যক্তিরা একাধিকবার  মোবাইল ফোনে হুমকি ও গালাগালি করেছিল। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ধানমন্ডি থাকায় এ সংক্রান্ত একটি জিডি করেন তিনি। ওই জিডিতে এইচ এম জহিরুল হক উল্লেখ করেন, প্রায় ছয় বছর আগে ধানমন্ডির ৩/এ সড়কে বসবাসের সময় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে তাকে গালিগালাজ করে। এর তিন বছরের মাথায় ২০১৬  সালেও অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে ফোন করে গালিগালাজ করে ও হুমকি দেয়। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে অজ্ঞাত ব্যক্তি তার বাসার নিচে নিরাপত্তাকর্মীদের কাছে তার বিষয়ে খোঁজ নেয়। এতে তিনি আতঙ্কিত হয়ে এক মাসের মধ্যে বাসা পরিবর্তন করেন। কিন্তু অজ্ঞাত ওই ব্যক্তি ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তার নতুন বাসার ঠিকানায় গিয়ে তার নামে একটি পার্সেল এসেছে বলে নিরাপত্তাকর্মীদের জানায়। কিন্তু তার নামে কোনও পার্সেল আসার কথা নয়। এতে তিনি আতঙ্কিত হয়ে ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করেন।

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম