নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান, জরিমানা আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২২, ২১:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:৪৫

ইফতারি বাজার ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনভর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা না থাকা, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়। এছাড়া ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন উত্তরা ৩, ৭ ও ৯ নম্বর সেক্টরের সুপার শপ, ইফতারি বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সেক্টর-১০-এ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন রাস্তা ও ফুটপাত দখল করে কাঠ, বাঁশ রাখায় তিনটি মামলায় সাত হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ফুটপাতে রাখা মালামাল অপসারণ করা হয়।

অঞ্চল-৪-এর আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলীর ভ্রাম্যমাণ আদালত ২২টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করেন। এ সময় একটি দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ২০০ মিটার ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

অঞ্চল-৬-এর আওতাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় তিনটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

/আরকে/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি