মেসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: পরিবারের দাবি হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ১৪:০১আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪:০১

দিনাজপুরের বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে গত ১৮ মার্চ রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর রহমান পলাশ নামে ওই শিক্ষার্থীর মৃত্যু স্বাভাবিক হয়নি দাবি করে এর বিচার দাবি করেছে তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নিহতের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

মিজানুর রহমান পলাশ বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বাঁশেরহাট এলাকায় ‘ব্লু-মুন’ নামে একটি মেসে থেকে পড়াশোনা করছিলেন।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান পলাশের বাবা আব্দুস সাত্তার বলেন, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তখন স্পষ্ট বুঝতে পেরেছি যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ছেলেকে মেরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। পরবর্তী সময়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা এবং জিডি করতে গেলে থানা মামলা এবং জিডি নেয়নি। তাই আমরা পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে ২৭ মার্চ তারিখে মামলা করেছি। মামলাটির নম্বর- সিআর২৬৩/২২।

ছেলে হত্যার সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে আপনাদের মাধ্যমে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

এসময় পলাশের মা হাছিনা পারভীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম