রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ২৭ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৩:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৩:১৮

বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির রমনা ও লালবাগ গোয়েন্দা বিভাগ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা দক্ষিণ যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, গত বুধবার (৬ এপ্রিল) থেকে শুক্রবার (৮ এপ্রিল) পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান শুভ (২২),  মো. ইয়াছিন আরাফাত জয় (১৯), মো. বাবু মিয়া (২৮), মো. ফরহাদ (২১),  হৃদয় সরকার (২৪), আকাশ (২০), মো. জনি খাঁন(২২), মো. রোকন (১৮),  মো. মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মো. মনির হোসেন (৪১), মো. জুয়েল (২২), মো. জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল (৩৬), মো. আজিম ওরফে গালকাটা আজিম (৩৫), মো. শাকিল ওরফে লাদেন (২৪),  ইমন (২২), মো. রাজিব (২৫), রাসেল (৩২), মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ (৩৯), মো. মাসুদ (৩০), মো. তাজুল ইসলাম মামুন (৩০), মো. সবুজ (৩০), মো. জীবন (২৫), মো. রিয়াজুল ইসলাম (২৫), মো. মুন্না হাওলাদার (১৯), মো. শাকিল হাওলাদার (২০), মো. ফেরদৌস (২২) ও মো. আবুল কালাম আজাদ (৩৪)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।

যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃতরা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপিজে অবস্থান করে কোনও ব্যক্তিকে টার্গেট করে। পরবর্তী সময়ে যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যক্তিকে সুকৌশলে চেতনানাশক উপাদান প্রয়োগ করে যাত্রীদের অচেতন করে তাদের সাথে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ড অনুসন্ধান করে ২০ জনের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা পাওয়া গিয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি