সীমান্ত এলাকা থেকে রাজধানীতে আসছে মাদক, ৭ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৭:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৭:২২

দেশের সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীতে বিভিন্ন পন্থায় আনা হচ্ছে মাদক। রাজধানীর মোহাম্মদপুর নিউ মার্কেট ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৩৭ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় গ্রেফতার করা হয় ৭ মাদক ব্যবসায়ীকে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার (৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আরিফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে তুলাবোঝাই কাভার্ড ভ্যানসহ আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানের কেবিন থেকে দুটি ব্যাগের মধ্যে সাদা রঙের পলিথিন ও স্কচ টেপ মোড়ানো অবস্থায় অভিনব পন্থায় লুকানো ২৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

অপর একটি অভিযানে ওইদিন রাতে হাজারীবাগ বেড়িবাঁধ রাস্তার উপর অভিযান পরিচালনা করে সবজি পরিবহনের পিকআপ থেকে ২৪৫ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ মহসিন (৩২), মো. রনি (৩২)।

আরেক অভিযানে একই দিন রাতে মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অপরাধে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ মানিক (৩২), মোহাম্মদ হালিম (৪০) ও মোহাম্মদ জাফর (৩৯)।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম