স্কুলের কিছু মাথা বাচ্চাদের দিয়ে এটা করিয়েছে: হৃদয় মণ্ডলের স্ত্রী

ঢাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৯:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:২৮

বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের কিছু মাথা (প্রভাবশালী ব্যক্তি) শিক্ষার্থীদের ফুসলিয়ে তাদের দিয়ে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে ফাঁসিয়েছে বলে দাবি করেছেন তার সহধর্মিণী ববিতা হালদার।

শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ দাবি করেন।

হৃদয় মণ্ডলের সহধর্মিণী ববিতা হালদার বলেন, আমার স্বামী ২১ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। স্কুলের কিছু মাথা বাচ্চাদের ফুসলিয়ে একাজ করিয়েছে।  তিনি ধর্ম অবমাননা করেনি, তিনি শুধু বলেছিলেন বিজ্ঞান প্রমাণের বিষয় আর ধর্ম বিশ্বাসের।

এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি বলেন, ওখানকার সকল হিন্দুরা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। উনি (হৃদয় মণ্ডল) গ্রেফতারের পর থেকে বাসা থেকে বের হলে নানা কটুকথা শুনতে হয়।  সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। বৈষম্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে।  আমার স্বামীকে যেন নিঃশর্ত মুক্তির দেওয়া হয় আপনারা সে ব্যবস্থা করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম