জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ।
রবিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে কার্যালয়ে নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় বলা হয়, প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। ইতোমধ্যে তথ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন হলে সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে আসবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় আরও উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দফতর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন।
সভায় আরও উপস্থিত ছিলেন—আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক করতোয়ার ডেপুটি ইউনিট চিফ মিজানুর রহমান, বাংলাদেশ পোস্টের ইউনিট চিফ হাবিবুল্লাহ মিজান, দৈনিক জনতার ইউনিট চিফ আতাউর রহমান জুয়েল, ইনসানিয়াতের ইউনিট চিফ মেহেদী হাসান।









