‘পরিবেশ রক্ষায় কৃষকদের এগিয়ে আসতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৮:১৭আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:১৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘দেশের পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খাল-বিল, নদী-নালা সংরক্ষণে এগিয়ে আসতে হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘দেশের পরিবেশকে বাসযোগ্য করতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে।’

সোমবার (১১ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। কৃষির উন্নয়নের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। কৃষদের সার, উন্নতমানের বীজ এবং আধুনিক কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সব কিছু সরবরাহ অব্যাহত রাখবে সরকার।’

সভায় অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং বড়লেখা ও জুড়ী উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বড়লেখা ও জুড়ী উপজেলার তিন হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও, ভর্তুকি মূল্যে ৯টি কম্বাইন হারভেস্টার, চারটি পাওয়ার থ্রেসার এবং দুইটি রিপার দেওয়া হয়।

 

/আরকে/আইএ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম