অনলাইনের পণ্য যখন অফলাইনে

উদিসা ইসলাম
১২ এপ্রিল ২০২২, ১২:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২:৩৩

‘চাকরি করতাম ঢাকায়। প্রথম সন্তান হওয়ার পরে সিদ্ধান্ত নিই- তার বাবার কর্মস্থল কুমিল্লায় চলে যাওয়ার। সে এক ভীষণ টানাপড়েনের সময়। একা হাতে সন্তান পালন। কিন্তু নিজে কিছু করার তাগিদটাও ছিল মনে। কাজ শুরু করলাম কুমিল্লা খাদি নিয়ে। অনলাইন পেজ খুলে একটা দুটা নিজে ডিজাইন করা শাড়ির ছবি পোস্ট আপলোড করতে বেশ সাড়াও মেলে। এরপর অনলাইনের অন্য উদ্যোক্তাদের সঙ্গে যোগোযোগ। সেই সুবাদে কুমিল্লা থেকে ঢাকায় নানান মেলায় অংশ নিতে আসা।'

ধানমণ্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারে আয়োজিত মেলায় অংশ নিয়ে নিজের উদ্যোগের গল্প বলছিলেন এক নারী উদ্যোক্তা। তার মতো আরও ৬৩ জন উদ্যোক্তা পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন মেলায়। নিয়মিত যারা তাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট ফলো করেন তারা এসেছেন মেলায়। দুই দিনব্যাপী এই মেলা যেন হয়ে উঠেছে ক্রেতা-বিক্রেতার মিলন মেলা।

অনলাইনের পণ্য যখন অফলাইনে

মেলায় অংশ নেওয়া আরেক নতুন উদ্যোক্তা শোনালেন তার গল্প। তিনি বলেন, ‘পড়াশোনা শেষ করার পরপরই আমার বিয়ে হয়। চাকরিতে ঢোকা হয়নি। এরপর দুই সন্তানের জন্ম, তাদের একটু বড় হতে হতেই কেটে গেল ১০টা বছর। এখন নিজের জন্য কিছু করতে চাই। পরে ভেবে দেখলাম, আমি যেটা ভালো পারি সেটা সবার কাছে পৌঁছে দিলে কেমন হয়। কাজ শুরু করলাম আচার নিয়ে। ভালো সাড়াও পেলাম। আমার কাজটা করতে দুজন সহকারীকেও কাজ দিতে পেরেছি। পরিসর বড় হবে আশা করি। মেলায় প্রথম যেবছর যোগ দিলাম সেইবছরর অন্য উদ্যোক্তাদের জীবনের গল্প, তাদের আত্মবিশ্বাস; আমাকে কাজটা ধরে রাখতে সাহায্য করেছে।’

মাইডাস সেন্টার ক্রমেই নারী উদ্যোক্তাদের মেলার জন্য পরিচিত হয়ে উঠেছে। করোনাকালে গড়ে ওঠা অসংখ্য অনলাইন উদ্যোক্তারা নিজেরা এক হয়ে তৈরি করেছেন বেশকিছু প্ল্যাটফর্ম। সেসব প্ল্যাটফর্ম থেকেই তারা আয়োজন করছেন একের পর এক মেলা। এই ভেন্যুতেই গত এক মাসে এরকম দুটি প্ল্যাটফর্মের মেলা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে আয়োজন করা হয় এসব মেলা। আয়োজকরা বলছেন, মেলায় বিক্রিতো হয়ই, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ সামনাসামনি কাজের মান দেখে তাদের অনলাইন পেজেও নতুন করে অনেক ক্রেতা যুক্ত হন। পরে অর্ডার করবেন বলে অনেকে যোগাযোগের ঠিকানাও নিয়ে যান। আর উদ্যোক্তাদের নিজেদের মধ্যেও একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়।’

অনলাইনের পণ্য যখন অফলাইনে

গত মার্চ মাসে ‘জলরঙ’ নামে উদ্যোক্তাদের একটি প্লাটফর্ম মেলার আয়োজন করে। এই মাসের শুরুতে ‌‌‘হার ই-ট্রেড’ নামে আরেকটি ফেসবুকভিত্তিক একটি প্ল্যাটফর্ম ৬৩ জন নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করে ঈদ ও বাংলা বর্ষবরণ মেলা। মেলায় কী ছিল না- জামদানি শাড়ি, জুতা, মাস্ক এবং ধাতব-কাঠ-মাটি-সিরামিকের গয়না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নকশী কাঁথা, শাড়ি, সালোয়ার-কামিজও ছিল মেলায়।‘

মেলায় আসলে কী হয় প্রশ্নে উদ্যোক্তারাও একইরকম কথা বলেন। তনুশ্রী হালদার নামে এক উদ্যোক্তা বলেন, ‘দেখেন, আমি পণ্য অনলাইনে বিক্রি করি। মেলায় কেবল বিক্রি হবে বলে না, ক্রেতাদের সামনাসামনি পাওয়া, প্রতিক্রিয়া দেখা অনেক বড় ব্যাপার। একইসঙ্গে অন্য উদ্যোক্তাদের কাজ দেখছি। সবার আলাদা আলাদা স্ট্রাগল আছে। সেগুলো আমাকে উৎসাহিত করবে আগামী দিনগুলোতে।’

অনলাইনের পণ্য যখন অফলাইনে

হার ই-ট্রেড-এর প্রেসিডেন্ট খানম প্রীতি বলেন, যেকোনও প্রদর্শনীর মূল লক্ষ্য পণ্য বিক্রি নয়। আমরা মেলার আয়োজন করেছি নেটওয়ার্কিংয়ের কথা মাথায় রেখে। ধরুন আমাদের পেজে আছেন ৪০ হাজার ফলোয়ার; এটাই বাংলাদেশ না। ফলে যারা কাজ করছেন, তাদের কাজগুলো দেখানো জরুরি। যে কেউ যেন পরবর্তী সময়ে মনে রাখতে পারেন, চিনতে পারেন- যে এই জিনিস ওই পেজে পাওয়া যায়, এই বিশেষ পণ্য নিয়ে অমুক ব্যক্তি কাজ করেন। ফলে প্রদর্শনীর দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের