ইইডি’র ডিপ্লোমা ও গ্রাজুয়েট প্রকৌশলীদের বিরোধ মিটেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৯:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:০০

অবশেষে শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) ডিপ্লোমা ও গ্রাজুয়েট প্রকৌশলীদের বিরোধ ‘মিটমাট’ হয়েছে। অধিদফতরে চলমান কর্মচারী নিয়োগ কার্যক্রমকে ঘিরে কিছুদিন ধরেই দুই শ্রেণির প্রকৌশলীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

সংস্থার প্রধান প্রকৌশলী আরিফুর রহমান মঙ্গলবার (১২ এপ্রিল) সব প্রকৌশলী ও কর্মকর্তাদের ডেকে আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটান।

আরিফুর রহমান বলেন, ‘ডিপ্লোমা প্রকৌশলী ও গ্রাজুয়েট প্রকৌশলীরা একে অপরের পরিপূরক। আপনারা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার- সকলের শ্রম ও মেধার বিনিময়ে আজ ইইডি অনুকরণীয় অবস্থায় পৌঁছেছে। আপনারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধি পাবে এবং আরও এগিয়ে যাবে।’

প্রধান প্রকৌশলীকে কোনও বিশেষ কমিউনিটির নয়-মন্তব্য করে আরিফুর রহমান বলেন, ‘চিফ ইঞ্জিনিয়ার সকলের। সবার স্বার্থ দেখা তার দায়িত্ব। আমি এভাবেই থাকার চেষ্টা করেছি।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম