প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সংশোধনী চান সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ২০:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:১৫

প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সংশোধনী দাবি জানিয়েছেন সাংবাদিকরা। বুধবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে প্রস্তাবিত ‘গণমাধ্যমকর্মী আইন: সাংবাদিকতার সংকট ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সাংবাদিকরা।

প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের বিশ্লেষণ করে সিনিয়র সাংবাদিক ও ডিইউজের সাবেক সভাপতি  মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকরা শ্রমজীবী মানুষ তবে সাংবাদিকতা এটি একটি বুদ্ধিভিত্তিক পেশা। সাংবাদিকদের জন্যও আইন জরুরি। প্রস্তাবিত গণমাধ্যম আইনে চারটি বিষয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, ১৯৭৪ সালের আইন ফেরত আনা; ক্ষতিপূরণ, গ্রাচুইটিসহ বিশেষ অধিকার নিশ্চিত করাসহ মালিক শ্রমিক নিষ্পত্তিতে ট্রেড ইউনিয়ন থাকতে হবে। সর্বোপরি শ্রমবিরোধী আইন শ্রম আইন দ্বারা নিষ্পত্তি করতে হবে। এই চারটি বিষয় আইনে সংযুক্ত হলে, আইনটি আমাদের আইন হবে।

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মী চাকরির শর্তাবলী ২০২১ এ যে শিরোনামটি দেওয়া হয়েছে সেখানে আমার আপত্তি। এর মধ্যে সাংবাদিকদের কোনও পরিচয় রাখা হয়নি। এই আইনের ক্ষেত্রে কারও মতামতও নেয়া হয়নি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দিপ আজাদ বলেন, প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনে অধিকার হরণ হয় এমন কোনও আইন পাশ করতে দেওয়া যাবে না।

ডিআরইউ'র সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, প্রস্তাবিত আইনের মধ্যে কোনও ঝুঁকিভাতার কথা উল্লেখ। সাংবাদিকদের পানিশমেন্ট-এর কথা বলা হয়েছে। প্রতিটি লাইনে লাইনে মালিক শব্দটি খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। ড্রাফটের মধ্যে শব্দের অনেক বিচ্যুতি রয়েছে।

মুক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম