উত্তরায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২২, ১০:৫৩আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৫:৪৩

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আমির কমপ্লেক্সের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে এক নারীসহ দু'জন প্রাণ হারান। পুলিশ একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াছিন গাজী বলেন, নিহতদের পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়নি।

তবে উদ্ধারকারী পুলিশ সদস্যের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে নিহতদের নাম— অজুফা, এনামুল ও অনিক জানা গেছে।

তাদের বিস্তারিত পরিচয় পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদের মধ্যে অনিকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, রোগী দেখতে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পরেছেন। তিনি বলেন, নিহতদের নিকটাত্মীয় কাউকে পাওয়া গেলে এবং ঘটনার তদন্তের পর সঠিক তথ্য বলা যাবে।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম