লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ১৩:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৩:৫৩

এক ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর লালবাগের শহীদনগরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায় নিয়ন্ত্রণ কক্ষে শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১২টা ৬ মিনিটে। ১২টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, শুরুতে আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও বেশ কয়েকটি ইউনিট। শেষ পর্যন্ত সবমিলিয়ে ১২টি ইউনিট দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে।

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

শাহজাহান সরদার জানান, আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হবে‌। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম