‘পুরান ঢাকা থেকে কারখানা সরানো না গেলে অগ্নিঝুঁকি থেকেই যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ১৭:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৭:৫১

পুরান ঢাকা থেকে কারখানা সরানো না গেলে অগ্নিঝুঁকি থেকেই যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর লালবাগের শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, পুরান ঢাকার এলাকাটি সব সময়ের জন্য ঝুঁকিপূর্ণ। এলাকায় জনবসতির ঘনত্ব অনেক বেশি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় লোকজন এবং যানজটের পরিমাণ কম ছিল। মানুষের উপস্থিতি কম থাকায় আগুন নেভাতে তেমন কোন বেগ পেতে হয়নি। যদি ওয়ার্কিং ডে-তে এ ধরনের ঘটনা ঘটে থাকতো তাহলে আগুন বড় আকারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা ছিল।

তিনি আরও বলেন, সংকীর্ণ রাস্তা ধরে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক সমস্যা পোহাতে হয়। আশেপাশে পানির কোনও সোর্স নাই। পানি অপর্যাপ্ত। আশেপাশের বিল্ডিংগুলোর জন্য ঝুঁকির সৃষ্টি করে রেখেছে। ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল।

কারখানা মালিকদের গাফিলতিও রয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, সম্পূর্ণ ইলেকট্রিসিটি বন্ধ না করে তারা চলে যায়। এ কানেকশন থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটের পর আগুন ধরে যায়। আশেপাশে ভবনগুলোতে আগুন ছড়াতে পারেনি। এর আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আবাসিক এবং জনঘনত্বের কারণে এ এলাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে, যদি এ ধরনের কারখানা থাকে। এগুলো অপসারণে সিটি কর্পোরেশন কাজ করছে। এগুলো অপসারণ হলে অনেকাংশেই অগ্নি ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম