প্রায় দুই সপ্তাহ পরে সংক্রমণ ফের অর্ধশত ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৬:৪৭আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৬:৪৯

গেল ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এর আগে সবশেষ গেল ৪ এপ্রিল ৬১ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর এরপর থেকে শনাক্তের সংখ্যা ‘৫০’ এর নিচেই ছিল।

শনিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্ত বাড়লেও পঞ্চম দিনের মতো ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনাসহ এসময় পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৯৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ ১৯ হাজার ৫৩৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ১ হাজার ১৯টি।

গেল ২৪ ঘণ্টায়, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। আর এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ্য হয়েছে ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম