দারিদ্র্য পরাজিত করার দ্বারপ্রান্তে বাংলাদেশ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৯:০২আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৯:০২

আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা এখন দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে রয়েছি। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি। সাংস্কৃতিক সমৃদ্ধিকে যদি সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে আমাদের জাতিগত ঐক্য সুদৃঢ় হবে, আত্মমর্যাদাবোধ সৃষ্টি হবে।

শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর রমনায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী লোকজ মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইজিপি বলেন, আমাদের পরের প্রজন্মকে ইস্পাত কঠিন দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে হবে। যখন আমাদের দেশপ্রেম কঠিন হবে তখন আমরা দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দেব না। আমাদের যে ইতিহাস রয়েছে, জাতিসত্তার বাঁকে বাঁকে যে ঐতিহ্য রয়েছে—সেগুলোকে এখন আবিষ্কার করার বিষয় আছে। এগুলো বহতা নদীর মতো আমরা বহন করে যাচ্ছি।

আইজিপি আরও বলেন, পুনাক বাংলাদেশ পুলিশের পারিবারিক সংগঠন। করোনাকালে গত দুই বছরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুনাক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

আইজিপি বলেন, পুনাক তাদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি গৃহীত‌ পুনাকের বিভিন্ন কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে পুনাকের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, পুলিশ পরিবারের নারীদের সংগঠন পুনাক নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সেবায়ও কাজ করে যাচ্ছে। দারিদ্র্য পরাজিত করার দ্বারপ্রান্তে বাংলাদেশ: আইজিপি

পুনাক সভানেত্রী তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, থ্যালাসেমিয়া একটি মারাত্মক রোগ। আমরা অনেকেই জানিনা কে থ্যালাসেমিয়ার বাহক, কে মেজর, কে মাইনর। তিনি থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন বক্তব্য রাখেন।

এর আগে, পুনাক নেতৃবৃন্দ এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। 

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম