ইলেকট্রনিক-অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ২০:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:১৮

ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ সোমবার।ওইদিন সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষ পর্যায়ের ৩৫ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপকিল্পনা তৈরির লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি এ সংলাপ করছে। এর আগে ইসি শিক্ষাবিদ, সমাজের বিশিষ্টজন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে তিন ধাপে সংলাপ করেছে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিমন্ত্রণ পাওয়া গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন— বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, চ্যানেল আইয়ের হেড অব নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ রেজানুল হক রাজা, বাংলা ট্রিবিউনের বার্তাপ্রধান মাসুদ কামাল, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, মাই টিভির হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ সৈকত, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোষ, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ,  নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর রাহুল রাহা ও ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম