অন্তর্বাসে ৭ কেজি সোনা, বিমানবন্দরে আমেরিকান নারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৫:০৫আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনাসহ যুক্তরাষ্ট্রের এক নারী নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে আটক করা হয়। এই নারীর অন্তর্বাসে এসব সোনা লুকানো ছিল।

জানা গেছে, আটক হওয়া ওই নারীর নাম শাহনাজ চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, বয়স ৫৪ বছর।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবীর। 

তিনি বলেন, এমিরেটস এয়ারলাইনসের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে এই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রিভেনটিভ দলের শাহজালাল বিমানবন্দরজুড়ে তাদের নজরদারি রাখে।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় যাত্রী শাহনাজ চৌধুরীকে শনাক্ত করা হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি সবকিছু অস্বীকার করেন।

সানোয়ারুল কবীর আরও বলেন, যাত্রী শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। তার কাছ থেকে ৫৯ পিস সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। আটক সোনার বাজার মূল্য প্রায় প্রায় ৫ কোটি টাকা। তার বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা দায়ের করা হবে।

/সিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক