৫ মে’র ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

শফিকুল ইসলাম
১৯ এপ্রিল ২০২২, ১৬:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:২১

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর ও মে দিবসের ছুটি শেষে আগামী ৫ মে বৃহস্পতিবার সরকারি-বেসরকারি অফিস আদালত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে অনেকেই মনে করছেন, সরকার হয়তো  এই একদিনের ছুটি  দিয়ে দেবে। আসলে এমন কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

মঙ্গলবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন,  ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের (১৮ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি নিয়ে কোনও আলোচনাই কেউ করেননি। এটি মন্ত্রিসভা বৈঠকের আলোচ্যসূচিতেও ছিল না।’ 

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে যদি ৫ মে (বৃহস্পতিবার) একদিনের বাড়তি ছুটি মেলানো যায়, তাহলে তারা এবারের ঈদের ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন মোট ৯ দিন। ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচিতে এমন তথ্য উল্লেখ আছে।  রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ওই সূচিতে দেখা গেছে, গত ৩ এপ্রিল রমজান শুরু হয়েছে। রোজা  ৩০টি হলে ঈদ হবে ৩ মে। ঈদের ছুটি মূলত তিন দিনের। সেক্ষেত্রে ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ৬ দিনের ঈদের ছুটি পাবেন। এর আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ৬ দিন হতে পারে।

ক্যালেন্ডারে দেখা গেছে,  ঈদের আগের শুক্রবার হচ্ছে ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। এই দুদিন সাপ্তাহিক ছুটি। ১ মে রবিবার মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দিবসে সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ৬ দিন। পরের দিন ৫ মে বৃহস্পতিবার সব সরকারি অফিস ও আদালত খুলবে। তবে কেউ ৫ মে বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে এর সঙ্গে আরও দুদিন ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত করে মোট ৯ দিন ঈদের ছুটি কাটাতে পারবেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম