সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত: অধ্যক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১২:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪:১৪

গত দুই দিনের সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন। বুধবার (২০ এপ্রিল) দুপুরে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মঈনুল হোসেন বলেন, ‘গত দুই দিনে আমাদের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’

আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের তিন জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে। আইসিইউতে চিকিৎসাধীন মোশাররফের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার সঙ্গে গতকাল কথা বলেছি, তার অবস্থা উন্নতির দিকে। আর দুই জন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। সেও উন্নতির দিকে আছে। আমরা আশা করছি, তারা সুস্থ হয়ে উঠবে।’

অপর এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘গতকাল আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলাম যে, আপনারা আপনাদের পক্ষকে নিয়ন্ত্রণ করেন, আমরা আমাদের ছাত্রদের নিয়ন্ত্রণ করি। মারামারি থামুক, তারপর আলোচনায় বসি। আপনারা তো দেখেছেন যে আলোচনার জন্য গিয়েছিলাম, কিন্তু ইট পাটকেল খেয়ে ফেরত আসলাম এবং আমাদের সহকর্মীরা আহত হয়েছেন।’

/এসও/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী