বিএনপি’র মন্তব্যে অখুশি জার্মান রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১২:৩৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:৩৭

গত ১৭ মার্চ বিএনপি’র সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রস্টার। বৈঠকের পরে বিএনপি’র পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে যা বলা হয়েছে, সেটিতে খুশি নন জার্মান দূত।

বুধবার (২০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপি’র মন্তব্যে আমি অখুশি।’

বিএনপি’র কোন মন্তব্যে অখুশি হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়।’

বৈঠকটি ১৬ মার্চ হওয়ার কথা থাকলেও পরে একদিন পিছিয়ে ১৭ মার্চ করা হয় জানিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বৈঠকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলটির মহাসচিব উপস্থিত ছিলেন।’

আচিন ট্রস্টার বলেন, ‘কেউ আমাকে উদ্ধৃত করে কিছু বলুক এটা ঠিক না। আমি আমার নিজের কথা নিজেই বলতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে উদ্ধৃত করে আপনারা যেকোনও কিছু লিখতে পারেন। কিন্তু অন্য কেউ এটি করতে পারে না।’

বিএনপি’র সঙ্গে তিনি এবং তার উপপ্রধান দেখা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ।’

দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপি নির্বাচনে কেন অংশগ্রহণ করছে না সেটির ব্যাখ্যা দিয়েছে দলটি।’

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি