বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে ভাই-ভাতিজার হাতে কৃষক খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৪:১৪আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:১৭

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাতো ভাই-ভাতিজার হামলায় মানিক শাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যা‌লয়ে বাহিনীর বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার তিন জন হলো–মো. জাহাঙ্গীর শাহ (৫০), মো. রুহুল শাহ (২২) ও মো. মোতালেব হোসেন (৩৫)।

গত ৮ এপ্রিল বিকালে উপজেলার নাগরকান্দি এলাকায় ওই কৃষককে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পলাতক ছিল। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হলে পুলিশের পাশাপাশি সিআইডি মামলাটি ছায়া তদন্ত শুরু করে।

মুক্তা ধর বলেন, ‘হত্যার সঙ্গে অভিযুক্ত তিন জনকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ এপ্রিল রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ও টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা মামলার এজাহারনামীয় আসামি।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যার দায় স্বীকার করে জানায়, কৃষক মানিকের সঙ্গে তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। ৮ এপ্রিল মানিক সীমানায় গাছ লাগাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর, তার ছেলে রুহুল ও শ্যালক মোতালেবসহ অন্যান্যরা মানিককে কিলঘুষি ও লাঠিপেটা করে। এতে তার মৃত্যু হয়।

 

/এআরআর/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম