আইন সচিবকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৫:৫৯আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:৫৯

আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে আইন সচিব মো. গোলাম সারওয়ারকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৬ এপ্রিল তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোজাম্মেল হক রানা।

এর আগে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেড বনাম ভ্যানটেজ ইন্টারন্যাশনাল লিমিটেডের মামলায় ২০১৯ সালের ২৩ মে অফিস ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন চান হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিবের কাছে এই প্রতিবেদন চাওয়া হয়। পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়, রাষ্ট্রপক্ষ, কোম্পানির অফিসিয়াল লিকুয়েডরের পক্ষ থেকে এই প্রতিবেদনের জন্য যোগাযোগ করা হয়।

এছাড়া প্রতিবেদনের জন্য বারবার মামলাটি কার্যতালিকায় আসে। কিন্তু এতদ্বসত্ত্বেও আইন মন্ত্রণালয় থেকে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। যার ধারাবাহিকতায় হাইকোর্ট এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে আইন মন্ত্রণালয় সচিবকে তলব করলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম