সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৯:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯:৪২

দফায় দফায় সংঘর্ষের পর এবার সাদা পতাকা উত্তোলন করে শান্তির আহ্বান জানিয়েছেন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) দিনভর নিউ মার্কেট সংলগ্ন ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট ও ইসমাইল ম্যানশনের ছাদে কয়েকটি পতাকা উড়তে দেখা যায়। তবে নিউ মার্কেটে এ ধরনের কোনও উদ্যোগ দেখা যায়নি।

জানতে চাইলে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা সাদা পতাকা উত্তোলন করেছেন। আমরা এখনও স্বাভাবিক হতে পারিনি। ওরা এখনও ককটেল ফুটাচ্ছে।

গাউছিয়া মার্কেটের এক ব্যবসায়ী বলেন, সামনে ঈদ। দোকান বন্ধ। কোনও বেচাবিক্রি নেই। এভাবে চলতে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমরা চাই না সহিংসতা চলতে থাকুক। সে কারণেই সাদা পতাকা উত্তোলন করে শান্তির আহ্বান জানাচ্ছি। আমরা সংঘাত নয়, শান্তি চাই।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরদিন মঙ্গলবার নিউ মার্কেট ও ঢাকা কলেজ প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম