ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ২০:০৯আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০:০৯

ঈদের ছুটির আগেই শ্রমিক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পূর্ণ বোনাসসহ সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। এসময় শ্রমজীবীদের জন্য নিত্যপণ্যের রেশনিং ব্যবস্থা চালু করাসহ জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবিও জানানো হয় স্কপের পক্ষ থেকে।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্যবৃদ্ধি, আবাসন-চিকিৎসা ব্যয়সহ জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে, জীবনমানের মারাত্মক অবনতি হচ্ছে। এমতাবস্থায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকদের টালবাহানা সহ্য করা হবে না।

তারা আরও বলেন, শ্রমিকদের মজুরির মান ধরে রাখতে এবং তাদের পুষ্টি নিশ্চিত করতে বেশনিং এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে হবে।

সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিকদের আয় বৈষম্য কমিয়ে একটি দীর্ঘস্থায়ী স্থিতিশীল শিল্প সম্পর্ক গড়ে তোলার জন্য জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণারও দাবি জানান।

স্কপের যুগ্ম সমন্বয়ক চৌধুরী অশিকুল আলমের সভাপতিত্বে এবং আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসানসহ অন্যান্যরা।

 

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম