উন্নয়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকে বেগবান করবে তথ্য ক্যাডার: তথ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৫:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:২৭

দেশের উন্নয়ন কাজে জনগণ যাতে আরও সম্পৃক্ত হয়, সেই লক্ষ্যে কাজ করতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন।

রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি  চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মহাসচিব রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সী জালাল উদ্দিনের সঞ্চালনায় তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ও বর্তমান সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্য সচিব বলেন, ‘উন্নয়ন কার্যক্রমের প্রতি আস্থা সৃষ্টি এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা টেকসই উন্নয়নের পূর্বশর্ত। পেশাদারিত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমকে সরবরাহ করা ও তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম বাস্তবায়নে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা আবশ্যক।’

জনগণের তথ্যসেবা নিশ্চিত করতে বিসিএস  তথ্য কাডার কর্মকর্তাদের আরও দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন করার লক্ষ্যে দেশ-বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলেও জানান মো. মকবুল হোসেন।

তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সৈয়দ সুজাউদ্দীন আহমেদ, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এ এইচ এম আব্দুল্লাহ, সুরথ কুমার সরকার, মাহফুজুর রহমান এবং প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক জসীম উদ্দিন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক প্রমুখ ইফতারে অংশগ্রহণ করেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম