‘বালু খেকো’ সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ১৮:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৮:২০

চাঁদপুরের আলোচিত ‘বালু খেকো’ চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন- দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা ও দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

অনুসন্ধান চলাকালীন তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের